জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-30T02:15:42+06:00
2026-08-30T02:15:42+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
লাশ সংরক্ষণে ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:১৫ এএম 
সংগৃহীত ছবি
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬০০ ছাড়িয়েছে। বন্যায় নিহতদের লাশ সংরক্ষণে বেশ সংকটে পড়েছে দেশটি, তাই সংকট থেকে উত্তরণের জন্য ফ্রিজার সরবরাহের জন্য বিদেশি সহায়তা চেয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলার মধ্যে লাশগুলো সংরক্ষণে এই সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

এর আগে এক সংবাদ সম্মেলনে শিসির খানাল বলেন, “নদীর নিম্নপ্রবাহে শত শত লাশ পাওয়া গেছে।”

তিনি বলেন, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে এসব লাশ দ্রুত পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। নেপালে দীর্ঘ সময় লাশ হিমায়িত অবস্থায় সংরক্ষণের জন্য “খুবই সীমিত” জায়গা রয়েছে বলেও জানান তিনি।

লাশগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা খুঁজে বের করতে বিদেশি সরকারগুলোর কাছ থেকে সক্রিয় সহযোগিতা চাওয়া হচ্ছে বলে জানান নেপালের এই মন্ত্রী।

সূত্র: বিবিসি





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]