স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-31T09:14:13+06:00
2026-08-31T09:14:13+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
সন্তানদের নিয়ে স্পেনে মেসি, চমকে দিলেন ভক্তদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:১৪ এএম 
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে পাঁচ বছর আগে স্পেন ছাড়লেও দেশটির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই স্পেনে ছুটে যান আর্জেন্টাইন এই মহাতারকা। এবারও সন্তানদের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

গতকাল রোববার (৩০ আগস্ট) তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে সঙ্গে নিয়ে স্পেনে যান মেসি। কাতালান ক্লাব কর্নেলার সবুজ ও সাদা জার্সিতে সন্তানদের নিয়ে তার ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গত বছরের নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। তখন ক্লাবটিতে তার ফেরার সম্ভাবনা নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছিল।

এরপর গত এপ্রিলে স্পেনে নিজের অবস্থান আরও শক্ত করতে দেশটির পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কেনেন মেসি। এবার সেই ক্লাবের জার্সিতে সন্তানদের নিয়ে তার উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

মেসির পরিবারকে নিয়ে প্রকাশিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে কর্নেলা। ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘লিও মেসি ও তার পরিবার এই মৌসুম শুরু করতে প্রস্তুত হচ্ছেন। কর্নেলা থেকে সারা বিশ্ব, তার মতো সবুজ জার্সি পরা মানুষের সংখ্যা বেড়ে চলেছে। এই দারুণ চ্যালেঞ্জ শুরু করতে মুখিয়ে সবাই। এগিয়ে চলো, কর্নেলা।’

বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় কাটানো মেসির সঙ্গে কাতালোনিয়ার সম্পর্ক তাই এখনো নানা ভাবে জড়িয়ে আছে। স্পেনে তার নতুন এই সম্পৃক্ততা সেই সম্পর্ককে ভিন্ন মাত্রা দিয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]