আর্জেন্টিনার খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ছাড় দিলো ফিফা

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-08-28T12:23:49+06:00
2026-08-28T12:23:49+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
আর্জেন্টিনার খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ছাড় দিলো ফিফা
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২৩ পিএম | ২৮ আগস্ট, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া ঘটনার জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরের পদ্ধতিতে ছাড় দিয়েছে ফিফা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফএ জানিয়েছে, তারা ফিফার কাছে আবেদন করেছিল- খেলোয়াড় ও অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ এবং অথবা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আয়োজিত আনুষ্ঠানিক ম্যাচে কার্যকর করার অনুমতি দেওয়া হোক। সেই আবেদনে সম্মতি দিয়েছে ফিফা।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে সৃষ্ট পরিস্থিতির জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।

এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

খেলোয়াড় ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে বিভিন্ন ঘটনায় মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

বিশ্বকাপে কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য ফিফার শৃঙ্খলাবিধির একাধিক ধারায় এই জরিমানা করা হয়।

এদিকে শাস্তির অংশ হিসেবে আর্জেন্টিনার পরবর্তী দুটি ঘরের মাঠের ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তও বহাল রয়েছে।

ফিফার সর্বশেষ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত খেলোয়াড়দের শাস্তি জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ কিংবা কনমেবলের আনুষ্ঠানিক ম্যাচে কার্যকর করার সুযোগ তৈরি হলো। ফলে আর্জেন্টিনার জন্য আন্তর্জাতিক সূচি ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত