জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T14:45:39+06:00
2026-08-26T14:45:39+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
দুদকের শীর্ষ তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মহাপরিচালক ও একজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক করা হয়েছে।

মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) পদে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদ থেকে সরিয়ে পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]