জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T09:35:36+06:00
2026-08-26T09:35:36+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৩৫ এএম 
রাজধানী ঢাকায় বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল সাড়ে ৬টার পর বৃষ্টি শুরু হলেও এখনো বিভিন্ন এলাকায় তা অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। কয়েক দিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছিল। এর মধ্যে সকালের বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]