বেনাপোল সংবাদদাতা

জাতীয়

2026-08-26T11:13:58+06:00
2026-08-26T11:42:36+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
বেনাপোল সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:১৩ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:৪২ এএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটিতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) কাস্টমস ও বন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে সব কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটির সময়ে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চালু হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]