জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T12:48:17+06:00
2026-08-26T12:48:17+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
রাতারাতি নয়, ধীরে ধীরে জনবান্ধব হবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম 
পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাতারাতি পরিবর্তন আশা করা ঠিক হবে না। দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন। এ জন্য দেশের সব নাগরিকের আন্তরিক সহযোগিতাও প্রয়োজন।

আজ বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বর্তমান ভূমিকা এবং সরকারের বিভিন্ন তৎপরতা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি, যার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি।

এ সময় সাম্প্রতিক রংপুরের একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ বাহিনীর চলমান সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ ধীরে ধীরে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। জনগণের সেবায় পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। তবে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় দিতে হবে। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]