জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T07:43:30+06:00
2026-08-26T07:43:30+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ এএম 
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. আমিনুল ইসলাম।

এদিকে আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ঢাকা ওয়াসার এমডি পদে আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে আমিনুল ইসলামকে এনআইএলজির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে। অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]