জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T09:41:29+06:00
2026-08-26T09:41:29+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪১ এএম 
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও উদ্যোগের মধ্যে সমন্বয় সাধনে কাজ করে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]