জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T07:49:02+06:00
2026-08-26T07:49:02+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
পাহাড়কে পরিবেশবান্ধব ও কৃষিবান্ধব অঞ্চলে গড়ার উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৪৯ এএম 
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমানের পরিবর্তনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

গতকাল মঙ্গলবার ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এডিপি পর্যালোচনা সভায় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে পাহাড়কে কৃষিবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ক্ষতিকর তামাক চাষের পরিবর্তে ইক্ষু, তুলা, কাজুবাদাম, কফি, রাম্বুটানসহ বিভিন্ন কৃষিপণ্য চাষে পাহাড়ি কৃষকদের উৎসাহিত করার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, অর্গানিক ফলের বাগান সম্প্রসারণের পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে কোল্ড স্টোরেজ ও ড্রাই ফ্রুটস প্রসেসিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। দুর্গম এলাকার সুপেয় পানির সংকট নিরসন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় পাহাড়ি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, পাড়াকেন্দ্রের মেয়েদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা এবং সেন্ট্রাল স্যাটেলাইটের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগের কথাও জানানো হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]