জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-25T02:06:48+06:00
2026-08-25T02:06:48+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
এশিয়ার এক দেশ ৬৭ লাখ টাকা দেবে সন্তান জন্ম দিলেই
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:০৬ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্র সিঙ্গাপুর এ বছর ‘সুপার-এজড সোসাইটি’ হওয়ার পথেও রয়েছে। অর্থাৎ, দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর ও তার বেশি বয়সী হবে। খবর ইকোনমিক টাইমসের। এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বর ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। এখন থেকে সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলারের (প্রায় ৬৭ লাখ টাকা) আর্থিক সহায়তা পাবে।

গত রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এ ঘোষণা দেন। তিনি বলেন, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’ এর অধীনে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার অধীনে প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেয়া হবে।

ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশন এর তথ্যমতে, নতুন প্যাকেজটি পূর্বের দুটি স্কিমকে একত্র করে প্রণয়ন করা হয়েছে। নতুন প্যাকেজের মধ্যে রয়েছে ১ এপ্রিল ২০২৭ বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার, যা জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুটি কিস্তিতে প্রদান করা হবে। এ ছাড়া, শিশুর জীবনের প্রথম ১৬ বছরের জন্য বার্ষিক ২ হাজার সিঙ্গাপুর ডলার ক্রেডিট হিসেবে দেয়া হবে, যার মোট পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলারে।

বর্তমান স্কিমগুলোর তুলনায় প্রথম সন্তানের বয়স ১৭ হওয়া পর্যন্ত অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার পাবেন নাগরিকরা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বাড়বে। ধারণা করা হচ্ছে, ৩ লাখ ৮০ হাজার পরিবারের ১৭ বছর ও তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু নতুন এই প্যাকেজ থেকে উপকৃত হবে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের সরকার তাদের বিবাহ ও মাতৃত্ব/পিতৃত্বকালীন নীতি পর্যালোচনার জন্য একটি ওয়ার্কগ্রুপ গঠন করেছে। এই অর্থবছরে সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর জন্য প্রায় ৭০০ কোটি সিঙ্গাপুর ডলার বরাদ্দ করারও প্রস্তুতি চলছে।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]