জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-08-25T02:34:41+06:00
2026-08-25T02:34:41+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
কন্টিনেন্টাল হসপিটালের ২০ বছর পূর্তি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৪ এএম 
সংগৃহীত ছবি
রোগী সেবায় ধারাবাহিক আন্তরিকতা ও দায়বদ্ধতার পুনঃপ্রত্যয় নিয়ে আজ সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হসপিটালের ২০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান আহমেদ ইসমাইল হোসাইন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মালিক তালহা ইসমাইল বারী, বোর্ড মেম্বারস, চিকিৎসক, নার্স, পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম‍্যান আহমেদ ইসমাইল হোসাইন বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টারশিয়ারি-কেয়ার হাসপাতাল এবং জেসিআই-স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি, বাংলাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে দুই দশকের নিবেদিত সেবা, চিকিৎসাগত উৎকর্ষ, উদ্ভাবন এবং অঙ্গীকারের গৌরবময় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। বিগত ২০ বছরে, কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি আধুনিক চিকিৎসা সুবিধা, উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদার এবং রোগীকেন্দ্রিক সেবাকে এক ছাদের নিচে একত্রিত করে উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে।

কন্টিনেন্টাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মালিক তালহা ইসমাইল বারী বলেন, গত ২০ বছর ধরে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা বেশ কিছু উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছি, তার মধ‍্যে সাড়ে ৮ লক্ষেরও বেশি নিবন্ধিত রোগীকে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া, ২ লক্ষ ৮৫ হাজারেরও বেশি জরুরি রোগীর চিকিৎসা, ৯০ হাজারেরও বেশি প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, ১৭ হাজারেরও বেশি পিইটি-সিটি স্ক্যান, ৩৬ হাজারেরও বেশি সফল অস্ত্রোপচার, ৪৫ হাজারেরও বেশি গ্যাস্ট্রোএন্টারোলজি প্রসিডিওর, সাড়ে ২৩ হাজারেরও বেশি কার্ডিয়াক সার্জারি, ৭৫ হাজারেরও বেশি কার্ডিয়াক প্রসিডিওর, ৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি কার্ডিয়াক পরামর্শ, ৮ লক্ষ ২০ হাজারেরও বেশি কার্ডিয়াক পরীক্ষা-নিরীক্ষা, ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি ক‍্যান্সার রোগীকে রেডিয়েশন থেরাপি দেয়া, ৩ লক্ষ ৬৩ হাজার ৫০০-এর বেশি কিডনী রোগীর জন‍্য ডায়ালাইসিস সেবার মতো আরো অসংখ‍্য সেবা। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একজন রোগী, একটি পরিবার এবং আস্থার এক গল্প। এই মাইলফলকগুলো সেবার প্রতি আমাদের আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে অনুপ্রাণিত করে এবং আর তাই আমাদের স্লোগান ‘রোগীসেবায় আরও বেশি যত্ন’, উই কেয়ার মোর’।

কন্টিনেন্টাল হসপিটালের ২০ বছর পূর্তি অনুষ্ঠানের অংশ হিসাবে হসপিটালের লবিতে সারাদিন সবার জন‍্য উন্মুক্ত ছিল প্রতিরোধমূলক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। সেখানে উপস্থিত রোগী ও তার সাথে আসা সবার স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ‍্যসেবা দেয়া হয়। পরে হসপিটালের অভ‍্যন্তরে ২০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। বাদ আছর রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]