আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-23T08:50:08+06:00
2026-08-23T08:50:08+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
আয়ারল্যান্ডে ঐতিহাসিক প্রাসাদ কিনলেন জাকারবার্গ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৫০ এএম 
আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে ৪৪০ একর আয়তনের ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসেল কিনেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। আয়ারল্যান্ড সফরের সময় পারিবারিক আবাস হিসেবে প্রাসাদটি ব্যবহার করবেন তারা। দেশটিতে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর রয়েছে।

সম্পত্তিটির ক্রয়মূল্য প্রকাশ করা হয়নি। তবে আইরিশ টাইমস-এর হিসাবে এর মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে। প্রাসাদটির সঙ্গে রয়েছে প্রায় ১৭৮ হেক্টর জমি।

১৮৩০ সালে সাবেক কনজারভেটিভ এমপি জন কেইলির জন্য স্ট্রানক্যালি ক্যাসেল নির্মাণ করা হয়। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইনের নকশায় তৈরি গথিক ধাঁচের এ প্রাসাদের আয়তন এতটাই বড় যে ডাইনিং রুম থেকে রান্নাঘরে দ্রুত হাঁটলেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে বলে "দ্য হাউসেস অব আয়ারল্যান্ড" বইয়ে উল্লেখ রয়েছে।

জাকারবার্গের মুখপাত্র জানান, ঐতিহাসিক বাড়িটির যত্ন অব্যাহত রাখতে পেরে জাকারবার্গ ও তার পরিবার আনন্দিত এবং তারা আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন।

লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা ২০০০-এর দশকের শুরুতে এস্টেটটি কিনে সংস্কার করেন। প্রায় ২৫ বছর সেখানে থাকার পর তারা এটি জাকারবার্গ পরিবারের কাছে বিক্রি করেন। সাবেক মালিকরা আশা প্রকাশ করেছেন, নতুন মালিকরাও টেকসই উপায়ে প্রাসাদ ও আশপাশের সম্পত্তির সংরক্ষণ ও উন্নয়নে বিনিয়োগ করবেন।

আয়ারল্যান্ডের ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসও ক্যাসেলটির স্থাপত্য ও পাথরের কারুকাজের প্রশংসা করেছে। ঐতিহাসিক ব্ল্যাকওয়াটার উপত্যকায় উদ্যোক্তা জেমস ডাইসনের ব্যালিনাট্রে হাউজ এবং স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা জন কলিসনের অ্যাবে লেইক্স এস্টেটসহ আরও কয়েকটি বড় এস্টেট রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]