আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-24T09:36:59+06:00
2026-08-24T09:36:59+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে নতুন বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৩৬ এএম 
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই দেশে নতুন একটি বড় গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে সন্ধান পাওয়া এই গ্যাসক্ষেত্রে প্রায় ৭ লাখ ৫০ হাজার কোটি ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে জানান।

মন্ত্রী বলেন, নতুন অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এই আবিষ্কার হয়েছে। ক্ষেত্রটিতে মোট ৭ লাখ ৫০ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুত থাকলেও এর মধ্যে প্রায় ৫ লাখ ৭০ হাজার কোটি ঘনফুট গ্যাস সরাসরি উত্তোলন করা সম্ভব। ইরানের জাতীয় হাইড্রোকার্বন মজুতে এটিকে গুরুত্বপূর্ণ কৌশলগত সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির সক্ষমতা তুলে ধরে পাকনেজাদ বলেন, এখান থেকে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ দিয়ে বিশ্বখ্যাত ‘সাউথ পারস’ গ্যাসক্ষেত্রের একটি নির্দিষ্ট ফেজে প্রায় ১৫ বছর ধরে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে নতুন গ্যাসক্ষেত্রের গ্যাসকে ‘সুইট গ্যাস’ হিসেবে উল্লেখ করেন ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী। তার ভাষ্য, এতে ক্ষতিকর উপাদানের উপস্থিতি তুলনামূলক কম থাকায় ক্ষেত্রটির উন্নয়ন ও পরিচালনায় ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কম হবে।

এ ছাড়া নতুন এই গ্যাসক্ষেত্রে বিপুল পরিমাণ মূল্যবান গ্যাস কনডেনসেটের মজুত রয়েছে বলেও জানান তিনি। ইরান সরকারের আশা, গ্যাসের বাজারমূল্যের পাশাপাশি এসব কনডেনসেট থেকেও দেশটির অর্থনীতিতে আরও কয়েক হাজার কোটি ডলার যুক্ত হতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]