জবাবদিহি ডেস্ক

2026-08-24T09:53:06+06:00
2026-08-24T09:53:06+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
নতুন রাষ্ট্রপতির শপথে ছিলেন না সদ্যবিদায়ী সাহাবুদ্দিন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৫৩ এএম 
বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকলেও ছিলেন না সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না।

বঙ্গভবনের জনবিভাগের এক কর্মকর্তা জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। মন্ত্রিপরিষদ সচিব অনুষ্ঠানটি পরিচালনা করেন। বঙ্গভবন সেখানে মূলত আয়োজকের ভূমিকা পালন করে।

ওই কর্মকর্তা বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্য আসন রাখার বিষয়ে বঙ্গভবনের কাছে কোনো নির্দেশনা ছিল না। ফলে তার জন্য আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়নি।

এদিকে শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমি আমন্ত্রণ পাইনি।’

আমন্ত্রণ না পাওয়ার ঘটনায় তিনি দুঃখিত ও বিব্রত বোধ করছেন বলেও জানান। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]