মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-22T08:29:45+06:00
2026-08-22T09:19:23+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:২৯ এএম | ২২ আগস্ট, ২০২৬ | শনিবার
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে শুধু তেহরানের বিরুদ্ধে বেআইনি অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং বিশ্বের স্বাধীন ও সার্বভৌম সরকারগুলোর বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছে ইরান।

আজ শনিবার (২২ আগস্ট) ইরানি বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বহিঃপ্রকাশ।

বাঘেই বলেন, কোনো স্বাধীন দেশের অধীনে পরিচালিত বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে তৃতীয় কোনো রাষ্ট্রের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার অন্য কোনো সরকারের নেই।

তিনি আরও দাবি করেন, এ ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো বৈধতা নেই। একই সঙ্গে এগুলো জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২-এর ১ নম্বরে উল্লেখিত সার্বভৌম সমতার মৌলিক নীতির লঙ্ঘন।

ইরানি এই মুখপাত্র অর্থনৈতিক চাপ প্রয়োগকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে সতর্ক করেন, নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞার সমন্বিত প্রয়োগ অন্য দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। তার মতে, এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করা জাতীয় সার্বভৌমত্বের অবসান এবং উপনিবেশবাদের পুনরাবৃত্তির পথ তৈরি করতে পারে। সূত্র: আল জাজিরা

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত