আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-22T09:46:11+06:00
2026-08-22T09:46:11+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৪৬ এএম 
আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিকে ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের মধ্যে গতকাল শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। খবর দ্য গার্ডিয়ানের।

সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে পরে রসিকতার ছলে তিনি বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে?’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে গড়ানোর পথে থাকায় ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

এর আগেও হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটি নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা হলে সেখানে কোনো জাহাজ চলাচল করতে পারবে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই প্রণালিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। ওই মানচিত্রে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।

তবে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ‘ভ্রান্ত কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]