সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-24T08:06:12+06:00
2026-08-24T08:06:12+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:০৬ এএম 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে বালুবাহী ট্রাকটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেন। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক হলেও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]