জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-22T01:27:03+06:00
2026-08-22T01:27:03+06:00
শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২২ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:২৭ এএম 
সংগৃহীত ছবি
শপথগ্রহণের পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় কাজে দেবে।

দুই দেশের মধ্যকার অংশীদারিত্বকে সুদৃঢ় করার বার্তা দিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে এক অনন্য সম্পর্ক, যার মূলে রয়েছে আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, নিবিড় সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত প্রসারিত হয়েছে। আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

সবশেষ তিনি বলেন, আপনার অব্যাহত সুস্বাস্থ্য ও সুখ, সফলভাবে আপনার দায়িত্ব পালন এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করুন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]