স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-17T19:17:26+06:00
2026-08-17T19:17:26+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
মার্তিনেজকে দলে ভেড়াতে নতুন প্রস্তাব জুভেন্টাসের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম 
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো দিবু মার্তিনেজকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, মার্তিনেজের জন্য অ্যাস্টন ভিলাকে নতুন প্রস্তাব দিয়েছে ইতালির ক্লাবটি।

জুভেন্টাসের নতুন প্রস্তাবে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি এবং আরও ৩০ লাখ ইউরো বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে প্রস্তাবটির অঙ্ক দাঁড়াচ্ছে ১ কোটি ইউরো। তবে অ্যাস্টন ভিলা শুরু থেকেই মার্তিনেজকে ছাড়ার জন্য ১ কোটি ইউরো নিশ্চিত ফি দাবি করে আসছে।

গত কয়েক সপ্তাহে দুই ক্লাবের মধ্যে দলবদল নিয়ে আলোচনা কিছুটা এগোলেও এখনো কয়েকটি বিষয় বাধা হয়ে আছে। এর মধ্যে অন্যতম মার্তিনেজের শারীরিক অবস্থা।

বিশ্বকাপের সময় থেকেই ডান হাতের রিং ফিঙ্গারের চোটে ভুগছেন আর্জেন্টাইন এই গোলকিপার। এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে তাকে দলে নেওয়ার আগে শারীরিক অবস্থা নিয়ে সতর্ক জুভেন্টাস কর্তৃপক্ষ।

মার্তিনেজের বয়সও জুভেন্টাসের ভাবনায় রয়েছে। ৩৩ বছর বয়সী এই গোলকিপার অভিজ্ঞতার দিক থেকে নিঃসন্দেহে বড় নাম হলেও, তার পেছনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে খুব একটা আগ্রহী নয় ইতালিয়ান ক্লাবটি।

জুভেন্টাসের আর্থিক সীমাবদ্ধতাও মার্তিনেজকে দলে নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মৌসুমগুলোতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে দলবদলে এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছে ক্লাবটি।

এ কারণেই অ্যাস্টন ভিলার দাবি অনুযায়ী একবারে ১ কোটি ইউরো পরিশোধের পরিবর্তে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি এবং ৩০ লাখ ইউরো বোনাসের প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। এতে পারফরম্যান্সভিত্তিক বোনাসের মাধ্যমে ভিলার চাহিদার পুরো অর্থে পৌঁছানোর সুযোগ থাকছে, কিন্তু শুরুতেই পুরো অর্থ খরচ করতে হচ্ছে না।

জুভেন্টাসের সঙ্গে আলোচনা চলার মধ্যেই সম্ভাব্য বিকল্পের কথাও ভাবতে শুরু করেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরি গোলপোস্টের জন্য এরই মধ্যে নতুন খেলোয়াড় খুঁজছেন।

আগামী মৌসুমে গোলকিপার পজিশনের মূল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জাপানি গোলকিপার জিওন সুজুকিকে পছন্দের তালিকায় রেখেছে ভিলা। পিএসজির সঙ্গে সুজুকির দলবদল আলোচনা আটকে যাওয়ার পর তাকে দলে নেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। 

মার্তিনেজ শেষ পর্যন্ত জুভেন্টাসে পাড়ি জমালে আগামী মৌসুমে ভিলার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেতে পারেন সুজুকি।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর ঠিক আগে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জুভেন্টাস অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে সম্ভাব্য বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিলা কোচ উনাই এমেরি।

জ/শা





  বিষয়:   ক্লাব ফুটবল  জুভেন্টাস  এমিলিয়ানো দিবু মার্তিনেজ 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]