চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-17T10:19:32+06:00
2026-08-17T10:19:32+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে চট্টগ্রামের নিচু এলাকা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:১৯ এএম 
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত অব্যাহত থাকে।

সকাল ৮টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।

সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা ঘর থেকে বের হয়ে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন সড়কে স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হয়।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশাচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন নগরবাসী। পাশাপাশি নগরীর কিছু এলাকায় বৃষ্টির পানি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে বলে জানা গেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]