গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার দায়ে গ্রেফতার

গোপালগঞ্জ, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-17T17:09:31+06:00
2026-08-17T17:09:31+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার দায়ে গ্রেফতার
গোপালগঞ্জ, প্রতিনিধি
⏲ ৫:০৯ পিএম | ১৭ আগস্ট, ২০২৬ | সোমবার
গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার দায়ে গ্রেফতার
অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো: শিপন মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত শিপন মিয়া দীর্ঘ দিন ধরে অনলাইনে জুয়া খেলার পাশাপাশি পেশাদার জুয়ার এজেন্ট হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, গতকাল রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর এলাকার (সদর উপজেলা মোড়) একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন শিপন মিয়া। পরে ডিবির একটি চৌকস দল তাকে আটক করে।

এ সময় তিনি অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন। আটকের পর শিপন মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ডিবি। মোবাইল ফোনটি পর্যালোচনা করে তাতে সর্বমোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল রয়েছে বলে তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত শিপন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বেলায়েত মিয়া এবং মায়ের নাম সুফিয়া বেগম। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত