পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-16T20:23:14+06:00
2026-08-16T20:23:14+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে রেল লাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম 
জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করার পর সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]