কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুট, গ্রেপ্তার ২

চাঁদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-17T08:42:09+06:00
2026-08-17T08:42:09+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুট, গ্রেপ্তার ২
চাঁদপুর প্রতিনিধি
⏲ ৮:৪২ এএম | ১৭ আগস্ট, ২০২৬ | সোমবার
কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুট, গ্রেপ্তার ২
চাঁদপুরের কচুয়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাড়িতে ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুটের ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার তাঁতীবাজার থেকে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১৬ আগস্ট) বিকেলে কচুয়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ।

পুলিশ জানায়, গত ২৭ জুন কচুয়া পৌর এলাকার ওয়ালটন প্লাজার পাশের একটি ভবনে বসবাসকারী করইশ গ্রামের মৃত ডাক্তার ফজর আলীর ছেলে মোহাম্মাদ নুরুল ইসলামের বাসায় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূর সঙ্গে কথা বলার সময় কৌশলে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়।

ওই খাবার খেয়ে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে সুযোগ বুঝে ঘরের আলমারি থেকে ৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার এবং ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। পুলিশের হিসাবে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য ছিল ১৩ লাখ টাকা।

ঘটনার পর ভুক্তভোগী কচুয়া থানায় মামলা করেন। পুলিশ সুপারের নির্দেশনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল সরকার ও এসআই রুহুল আমিনের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্তের পাশাপাশি বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার ডেমরা এলাকা থেকে কুমিল্লার হোমনা থানার নিকলি ইউনিয়নের মৃত আকবর আলীর ছেলে মো. ইব্রাহিম (৫০) এবং মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার মহর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে ঢাকা কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম আকাশ জানান, দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত