আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-17T08:13:42+06:00
2026-08-17T08:13:42+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:১৩ এএম 
রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন। রোববার রাতভর চালানো এ হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউক্রেনের চালানো এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের হামলা। গভর্নর ভোরোবিওভ জানান, প্রায় ৬০০টি ড্রোন মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

ভোরোবিওভ বলেন, ‘রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে।’ হামলায় রাশিয়ার অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও আঘাত হানা হয়।

মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ দশমিক ৫ মাইল) দূরে কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের গুদামে হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। পরে ধারণ করা ভিডিওতে গুদাম এলাকা থেকে আকাশে ধোঁয়ার বড় কুণ্ডলী উঠতে দেখা যায়।

এদিকে মস্কো অঞ্চলের পোডলস্ক এলাকায় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ভোরোবিওভ। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতভর হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদে একটি বেসামরিক যাত্রীবাহী বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। পাল্টা হিসেবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বাড়িয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনে ওয়াইল্ডবেরিজকে ব্যবহার করা হচ্ছিল। মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। সূত্র: বিবিসি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]