বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-16T14:10:06+06:00
2026-08-16T14:10:06+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
চেনা রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম 
দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। শনিবার প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে পুরনো রোম্যান্টিক আবহে ধরা দিয়েছেন দুই তারকা।

পোস্টারে পাহাড়ের ওপর বাইকে বসে থাকতে দেখা যায় দেবকে। বিপরীত দিক থেকে তাকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। তাদের এই রোম্যান্টিক মুহূর্তের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। দেবের ফেসবুক পেজে পোস্টটিতে প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া ও কয়েক হাজার মন্তব্য জমা পড়েছে।

পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’

দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে দর্শকদের পাশাপাশি উচ্ছ্বসিত তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তীও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

‘দেশু ৭’ পরিচালনা করছেন দেব নিজেই। দীর্ঘ ১১ বছর পর নতুন এই সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দেব ও শুভশ্রী। গত বছর তাদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেলেও সেটির কাজ হয়েছিল ২০১৫ সালে। তবে নতুন সিনেমাটির মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বসছেন দেব। এ কারণে দর্শকদের কাছে সিনেমাটি বাড়তি আগ্রহ তৈরি করেছে।

‘দেশু ৭’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]