টটেনহ্যামকে বিদায় জানালেন রোমেরো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো শুক্রবার ক্লাবকে বিদায় জানিয়েছেন। খুব শিগগিরই তার অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে। আর্জেন্টিনার এই ডিফেন্ডার ২০২১ সালে টটেনহ্যামে যোগ দেন এবং গত বছর ক্লাবটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। উত্তর লন্ডনে পাঁচ বছর কাটানোর পর শুক্রবার ইনস্টাগ্রামে ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিদায়ী বার্তা দেন তিনি।

2026-08-15T14:24:20+06:00
2026-08-15T14:24:20+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
টটেনহ্যামকে বিদায় জানালেন রোমেরো
স্পোর্টস ডেস্ক
⏲ ২:২৪ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
টটেনহ্যামকে বিদায় জানালেন রোমেরো
টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো শুক্রবার ক্লাবকে বিদায় জানিয়েছেন। খুব শিগগিরই তার অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে। আর্জেন্টিনার এই ডিফেন্ডার ২০২১ সালে টটেনহ্যামে যোগ দেন এবং গত বছর ক্লাবটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। উত্তর লন্ডনে পাঁচ বছর কাটানোর পর শুক্রবার ইনস্টাগ্রামে ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিদায়ী বার্তা দেন তিনি।

রোমেরো লিখেছেন, আমাদের একসঙ্গে কাটানো সময় ও অর্জনগুলোর জন্য আমার হৃদয়জুড়ে স্মৃতি এবং অনেক গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি।

২০২৪-২৫ মৌসুমে টটেনহ্যামকে ইউরোপা লিগ জিততে সাহায্য করেন রোমেরো। ২০০৮ সালের পর এটি ছিল ক্লাবটির প্রথম শিরোপা। ওই আসরে উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত সুযোগ-সুবিধাসহ প্রায় ৪০ মিলিয়ন ইউরোতে রোমেরোকে আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রির বিষয়ে চুক্তি করেছে টটেনহ্যাম।

বিদায়ী বার্তায় রোমেরো আরও লিখেছেন, একসময় আমি ছিলাম তোমাদেরই একজন। আজ বিদায় নিচ্ছি, তবে চিরকাল তোমাদেরই একজন হয়ে থাকবো।

জ/বা

  বিষয়:   খেলাধুলা  ফুটবল  টটেনহ্যাম হটস্পার  ক্রিশ্চিয়ান রোমেরো 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত