ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললেন রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-14T18:41:22+06:00
2026-08-14T18:41:22+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললেন রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪১ পিএম | ১৪ আগস্ট, ২০২৬ | শুক্রবার
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললেন রিজভী
ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে এখনো কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপি চেয়ারম্যানের কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

ছাত্রদলের বিদায়ী ‘রাকিব-নাছির’ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলেছেন। তবে কী আলোচনা হয়েছে বা কী নির্দেশনা দেওয়া হয়েছে, তা এই মুহূর্তে তিনি বলতে পারছেন না।

রিজভী বলেন, যদি চূড়ান্ত পর্যায়ের কোনো সিদ্ধান্ত বা নতুন কিছু হয়, তাহলে নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর থেকেই সংগঠনটির নতুন কমিটি নিয়ে আলোচনা শুরু হয়।

জ/শা



  বিষয়:   বিএনপির  ছাত্রদল  নতুন কমিটি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত