স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-12T08:51:30+06:00
2026-08-12T08:59:41+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
অবশেষে বিয়ে পিঁড়িতে রোনালদো-জর্জিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৫১ এএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৮:৫৯ এএম
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল মঙ্গলবার পর্তুগালের কাসকাইস শহরে এক ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে স্প্যানিশ-আর্জেন্টাইন জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বিয়ের খবরটি রোনালদো ও জর্জিনা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই সঙ্গে প্রকাশ করেন। সেখানে দুজনের একটি ছবি পোস্ট করা হয়, যাতে তাদের হাতে সোনার আংটি দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘C <3 G’। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এতে এক মিলিয়নের বেশি লাইক পড়ে। লিসবনের প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত কাসকাইস শহরেই অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আয়োজন। জানা গেছে, ব্যক্তিগত এই অনুষ্ঠানে রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

রোনালদোর এক মুখপাত্র বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজ আজ পর্তুগালের কাসকাইসে সিভিল অনুষ্ঠানে বিয়ে করেছেন। এখন তারা আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী। এই অনুষ্ঠানটি ছিল খুবই ব্যক্তিগত এবং আন্তরিক মুহূর্ত। এতে তাদের পাঁচ সন্তান উপস্থিত ছিল।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। মাদ্রিদের একটি গুচি দোকানে প্রথম তাদের দেখা হয়। সে সময় জর্জিনা ওই দোকানে কাজ করতেন। পরের বছর তারা নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।

দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কে তারা একটি পরিবারও গড়ে তুলেছেন। জর্জিনা রোনালদোর দুই কন্যা আলানা মার্টিনা ও বেলা এসমেরালদার মা। পরিবারের সদস্য হিসেবে রয়েছেন রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং জমজ সন্তান মাতেও ও ইভা। তাদের আরেক জমজ সন্তান অ্যাঞ্জেল ২০২২ সালে জন্মের সময় মারা যায়।

২০২৫ সালে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। তবে এরপরও বিয়ের পরিকল্পনা সম্পর্কে তারা প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। এর আগে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর জর্জিনাকে বিয়ে করতে পারেন। এমনকি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়েই বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

বিয়ের আয়োজন প্রসঙ্গে রোনালদো আগে বলেছিলেন, ‘সে বড় পার্টি পছন্দ করে না। সে এটা পছন্দ করে না। সে ব্যক্তিগত জিনিস পছন্দ করে। তাই আমি তার এই সিদ্ধান্তকে সম্মান জানাব।’

৪১ বছর বয়সী রোনালদো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। তিনি এখনো সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি তিনি নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের ইতিহাসেও অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার নজির গড়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]