গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-05T16:19:13+06:00
2026-10-05T16:19:13+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৪:১৯ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীর স্বপ্ন, মূল্যবোধ ও ভবিষ্যৎ পথচলাও তাঁর হাত ধরে গড়ে ওঠে। শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে নাটোরের গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার মর্যাদা সুরক্ষা, উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং তাঁদের উন্নয়নের সুযোগ সৃষ্টি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষা করা হলে শিক্ষাব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হবে। একটি জ্ঞাননির্ভর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত