ঢামেকে চিকিৎসাধীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-05T16:14:27+06:00
2026-10-05T16:14:27+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঢামেকে চিকিৎসাধীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১৪ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী মো. জাকারিয়া মোল্লা (৬৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কারা সূত্রে জানা গেছে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা জাকারিয়া মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্র জানায়, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তাঁর বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত