চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-11T16:05:18+06:00
2026-08-11T16:05:18+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনকে কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:০৫ পিএম 
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়  এক মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত ৮ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গালিব চৌধুরী এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডিত রায়হান আহমেদ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ এর ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোছাপাড়া গ্রামের  রায়হানের নেতৃত্ব মাদক বিক্রি ও সেবনের আসর জমে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ধারা ৩৬(৫) অনুযায়ী রায়হানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। 

এ সময় চুনারুঘাট থানা পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]