বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-09T14:30:43+06:00
2026-08-09T14:30:43+06:00
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বিনোদন
নেপালে কেবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:৩০ পিএম 
নেপালে সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ফাঁকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি ভয়ও পেয়েছেন এই নায়িকা। পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়ার অভিজ্ঞতা তাঁর কাছে হয়ে উঠেছে একই সঙ্গে আনন্দ ও আতঙ্কের।

বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার শুটিংয়ের ব্যস্ততার বাইরে সময় বের করে পোখারার অন্নপূর্ণা অঞ্চলে ঘুরতে যান তিনি। সেখানেই কেবল কারে চড়ে পাহাড়ের ওপর দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা নেন অভিনেত্রী।

নিজের এই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ কেবল কারটি পাহাড়ের অনেক ওপর দিয়ে চলাচল করায় উচ্চতার বিষয়টি তাঁকে বেশ আতঙ্কিত করে তোলে।

অপু জানান, এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কেবল কারে চড়লেও নেপালের অন্নপূর্ণার অভিজ্ঞতা একেবারেই আলাদা। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় কেবল কার চলতে থাকায় এবার রোমাঞ্চের চেয়ে ভয়ই বেশি অনুভব করেছেন তিনি। তবে সেই ভয়কে উপেক্ষা করেই মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেছেন অভিনেত্রী।

অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উচ্চতাভীতিতে ভোগা মানুষদের সতর্কও করেছেন অপু। তাঁর মতে, যাঁদের উচ্চতাভীতি রয়েছে কিংবা হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে, তাঁদের এমন রোমাঞ্চকর কেবল কার ভ্রমণে না যাওয়াই ভালো।

শুটিংয়ের পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেও মনটা অবশ্য পুরোপুরি সেখানে আটকে রাখতে পারেননি অপু। দূরদেশে গিয়ে নিজের সন্তানের কথা বারবার মনে পড়ছে বলেও ফেসবুক লাইভে জানান তিনি। ফলে নেপালের এই ভ্রমণে রোমাঞ্চের পাশাপাশি মিশে গেছে মায়ের আবেগও।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]