বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-08T10:17:25+06:00
2026-08-08T10:17:25+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বিনোদন
‘ভালোবাসি তোমাকেই...’ নুসরাতের পোস্ট ঘিরে কৌতূহল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১৭ এএম 
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভালোবাসি তোমাকেই... শতরূপে শতবার’-এই আবেগঘন ও ছন্দময় বার্তা প্রকাশ করেন অভিনেত্রী। পোস্টের সঙ্গে ভালোবাসার লাল ইমোজিও যুক্ত করেন তিনি।

নুসরাতের এই কাব্যিক পঙক্তি প্রকাশের পরপরই তা ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে। তার এমন ভালোবাসাময় অভিব্যক্তি ঘিরে তৈরি হয় নানা আলোচনা ও আগ্রহ।

তারকাদের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ বরাবরই সামাজিক মাধ্যমে আলাদা মনোযোগ তৈরি করে। বিশেষ করে প্রিয় তারকার কোনো রোমান্টিক বা কাব্যিক বার্তা প্রকাশ্যে এলে সেটি দ্রুতই ভক্তদের আলোচনার বিষয় হয়ে ওঠে।

নুসরাত জাহানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ‘ভালোবাসি তোমাকেই... শতরূপে শতবার’-এই ছোট্ট বার্তা এবং লাল ইমোজি ভক্তদের মনে তৈরি করেছে ভালোবাসার আবহ। তবে পোস্টটির মাধ্যমে অভিনেত্রী ঠিক কাকে উদ্দেশ করে এই বার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]