কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর পুরুষদের নিয়ে খোঁচা দেওয়া ক্যাপশন-নতুন পোস্টে এমন সাজেই ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলোতে তাকে স্নিগ্ধ ও কিছুটা বোল্ড লুকে দেখা গেছে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে তার শার্প লুক।
সাজে ফারিয়া বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার সমন্বয়ে তৈরি একটি নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও ব্রেসলেট। পুরো সাজে তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে আভিজাত্য ও আত্মবিশ্বাসের ছাপ।
কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। তবে ছবির পাশাপাশি ফারিয়ার পোস্টের ক্যাপশনও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।
ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’
ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও নেটিজেনদের প্রতিক্রিয়া দেখা যায়। ফারিয়ার সৌন্দর্য ও সাজের প্রশংসা করে একজন লিখেছেন, ‘একদম কুইন লুক!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ অনেকেই তার এই বোল্ড লুকেরও প্রশংসা করেছেন।
জ/উ