দীর্ঘ আট বছর পর আবারও বলিউডের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী প্রীতি জিনতা। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি পরিবার, সন্তান এবং ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, জীবনের সেই সিদ্ধান্তই ছিল তার অন্যতম সেরা সিদ্ধান্ত।
সর্বশেষ ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি। এবারও ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে একই নায়কের সঙ্গে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন তিনি।
সম্প্রতি চলচ্চিত্রটির প্রচারণামূলক এক অনুষ্ঠানে প্রীতি বলেন, অভিনয়কে খুব বেশি মিস করেননি। বরং পরিবারকে সময় দেওয়া এবং সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতাই তার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়।
তিনি আরও বলেন, সন্তানের জন্ম এবং তাদের লালন-পালনই তার জীবনের সবচেয়ে বড় মাইলফলক। ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়ার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
জ/উ