পাঁচবিবিতে এসডিএসের গরু বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-06T18:28:17+06:00
2026-08-06T18:28:17+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে এসডিএসের গরু বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৬:২৮ পিএম | ৬ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
পাঁচবিবিতে এসডিএসের গরু বিতরণ
বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু গরু বিতরণ করা হয়। ‎গত বুধবার বিকালে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে গরুগুলো গরীব ও অসহায়দের হাতে তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮'টি পরিবারের মাঝে গরুগুলো বিতরণ করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন, উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা সামছুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সহকারি পরিচালক আঞ্জুমান আরা ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাউর রহমান লিটনসহ উপকারভোগীরা।
‎
‎এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার জানান, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রথম দফায় ১০৮টি, দ্বিতীয় দফায় ৩৩ টি ও তৃতীয় দফায় ২৮ টি  গরু বিতরণ করা হলো।


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত