বিরলে বজ্রপাতে মোঃ হেলাল হোসেন (বড়কু) (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু। জানা গেছে, ৩ আগষ্ট (সোমবার) সকালে বাড়ির পার্শে গভীর নলকুপ থেকে আবাদী জমিতে সেচের পানি নেওয়ার সময় বজ্যপাতে আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মৃত মোঃ হেলাল হোসেন (বড়কু) (৩০) ৫নং বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামের মোঃ খাদেমুল ইসলাম এর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
এ আকস্মিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক।