পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-02T16:02:26+06:00
2026-08-02T16:02:26+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
⏲ ৪:০২ পিএম | ২ আগস্ট, ২০২৬ | রোববার
পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২
Advertisement
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার ২  দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই  গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার সেখানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম ও শান্তিরাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে সহিরাম ও শান্তি  রাণীর ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে আরও দুজন আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ ঘটনায় কুশারীগাঁও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত