অস্ট্রেলিয়ার পথে টাইগাররা, সিরিজের আগেই ছিটকে গেলেন নাহিদ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-01T11:14:09+06:00
2026-08-01T11:14:09+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
অস্ট্রেলিয়ার পথে টাইগাররা, সিরিজের আগেই ছিটকে গেলেন নাহিদ
স্পোর্টস ডেস্ক
⏲ ১১:১৪ এএম | ১ আগস্ট, ২০২৬ | শনিবার
অস্ট্রেলিয়ার পথে টাইগাররা, সিরিজের আগেই ছিটকে গেলেন নাহিদ
প্রায় আড়াই দশক পর দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঢাকা ছেড়েছে দল।

মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

তবে সফরের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাইড স্ট্রেনের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতি দলের পেস আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে প্রথম টেস্টের দলে নেই উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দুজনই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের পাওয়া যেতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে। বাকি পাঁচ ম্যাচের তিনটিতেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। দীর্ঘ বিরতির পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত