জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-07-30T21:04:35+06:00
2026-07-30T21:04:35+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
প্রতীকী ছবি
মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার ও এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দুই দেশের মধ্যে আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের সুসম্পর্কের ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, মিয়ানমার এখন মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এটি সম্ভব হয়েছে আলোচনার মাধ্যমে। তাই অন্যান্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। এ ধরনের বিষয় অত্যন্ত সতর্ক কূটনীতির মাধ্যমে সমাধান করতে হয়।

দেশটির চেন্নাহ এলাকায় ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের কেউ জনশৃঙ্খলা নষ্ট করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে দেশটির পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি আগে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল।

আনোয়ার বলেন, অনেকে বলতেন, তাদের ফেরত পাঠাও। কিন্তু কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের নিতে চাইত না। তাই আমাদের নির্ধারিত স্থানে তাদের রাখতে হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি আমাদের দেশ। অন্য কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। তাই আমাদের কঠোর হতে হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে তারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

জ/বা




  বিষয়:   জাতীয়  রোহিঙ্গা  মিয়ানমার  আনোয়ার ইব্রাহিম 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]