রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা আ. লীগ নেতা নজরুল ইসলাম

নিউজ ডেস্ক

অপরাধ

2026-07-27T16:00:19+06:00
2026-07-27T16:07:17+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা আ. লীগ নেতা নজরুল ইসলাম
নিউজ ডেস্ক
⏲ ৪:০০ পিএম | ২৭ জুলাই, ২০২৬ | সোমবার
রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা আ. লীগ নেতা নজরুল ইসলাম
Advertisement
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবির একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

জ/শা 



  বিষয়:   আওয়ামী লীগ  ডিবি  অভিযান 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত