নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-27T14:54:37+06:00
2026-07-27T14:54:37+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
১০ আগস্ট এসএসসি ও সমমানের ফল প্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম 
এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার (২৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক।

তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

জ/শা




  বিষয়:   এসএসসি  ফল প্রকাশ 



Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]