মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-27T13:32:19+06:00
2026-07-27T13:32:19+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
⏲ ১:৩২ পিএম | ২৭ জুলাই, ২০২৬ | সোমবার
মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে মামলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ ইস্যুতে আয়োজিত একটি আন্দোলনে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন শ্রীলেখা মিত্র। বিজেপির অভিযোগ, ওই কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেন। এ ঘটনায় আনন্দপুর থানা ও বিধাননগর সাইবার থানাসহ একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় শান্তিশৃঙ্খলা বিনষ্টে উসকানি ও ইচ্ছাকৃত মানহানির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে বিজেপি।


তবে অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলেখা মিত্র। তার দাবি, আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তাড়াহুড়ো করে একটি ছোট পোস্টার হাতে নিয়েছিলেন। সেখানে নরেন্দ্র মোদির বিকৃত ছবি ছিল কি না, তা তিনি খেয়াল করেননি।

তিনি বলেন, কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য তার ছিল না। রাজনৈতিকভাবে সরকারের বিরোধিতা করা আর দেশদ্রোহিতা এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত