এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি

নিউজ ডেস্ক

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব প্রস্তুতি শেষ হলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাই বিবেচনায় রয়েছে।

2026-07-26T17:54:29+06:00
2026-07-26T17:54:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম 
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব প্রস্তুতি শেষ হলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাই বিবেচনায় রয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চলছে। এরপর সরকার নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মসূচি ও সাপ্তাহিক ছুটির বিষয় বিবেচনায় রেখে এ তারিখটি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা কিছুটা অতিক্রম হয়েছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কম ছিল।

জ/উ

  বিষয়:   এসএসসি  সমমান পরীক্ষা  ফলাফল  শিক্ষা মন্ত্রণালয় 

Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]