নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-26T11:20:25+06:00
2026-07-26T11:20:25+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আইন-আদালত
একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:২০ এএম 
কক্সবাজারে ২০১৮ সালে ‘ক্রসফায়ারে’ কমিশনার একরামুল হক নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

আজ রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এদিকে একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছে প্রসিকিউশন।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। এ মামলায় আজ ২৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার।

জ/উ






Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]