আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-07-26T10:32:34+06:00
2026-07-26T10:32:34+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক
⏲ ১০:৩২ এএম | ২৬ জুলাই, ২০২৬ | রোববার
আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে শিগগিরই আরও চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে সারা দেশের হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সেবার মান ও বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত