২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৩৯

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-09-29T18:06:31+06:00
2026-09-29T18:06:31+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৩৯
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৬:০৬ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারাদেশে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত আক্রান্ত হিসেবে নতুন করে ১ হাজার ৩৩৯ জন শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।

এর আগে সোমবার হাম উপসর্গ নিয়ে সারাদেশে তিন শিশুর মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে ১ হাজার ৩১০ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত