সম্পদ সৃষ্টি ও কর্মসংস্থানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান

ফেনী, প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-25T21:54:04+06:00
2026-07-25T21:54:04+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সম্পদ সৃষ্টি ও কর্মসংস্থানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান
ফেনী, প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫৪ পিএম 
সম্পদ সৃষ্টি ও কর্মসংস্থানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব। সম্পদ সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দারিদ্র্য ভাগ করে নয়, উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। যারা আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনা করেন, তাদের ঢালাও সমালোচনা করা উচিত নয়। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হলে বিনিয়োগ বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না গেলে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা বাড়তে পারে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। একই সঙ্গে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় এটি সম্পূর্ণ রাষ্ট্রপতির ব্যক্তিগত সিদ্ধান্ত।

অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মনিরা হক নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর নতুন কমিটির সদস্যরা ফেনীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিরোধী দলের নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনসিপির নেতা, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]