নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-24T14:10:29+06:00
2026-07-24T14:10:29+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:১০ পিএম 
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি পেলেও নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্তে আগের পরিস্থিতির তুলনায় বাস্তবিক কোনো পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের আগের নীতির মেয়াদ শেষ হওয়ায় দেশটির নিজস্ব আইনি কাঠামোর আওতায় একই হারে শুল্ক নতুন নামে কার্যকর করা হয়েছে। ফলে নতুন শুল্ক আরোপে কার্যত আগের অবস্থাই বহাল রয়েছে।

এদিন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ জন চা-শ্রমিককে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]